top of page
KANHA MAY 26.jpg
KANHA MAY 26.jpg

বনেপাহাড়ে ৫ বছরে: ছোটদের জন্য অরণ্য নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা

  • ..
  • 8 hours ago
  • 2 min read

বনেপাহাড়ে ডেস্ক


এই বছর বাংলা নববর্ষে boneypahare.com পূর্ণ করছে তার ৫ বছর। বনেপাহাড়ে শুরু করার ও চালু করার একমাত্র উদ্দেশ্য পরিবেশ, প্রকৃতি, অরণ্য ও বন্যপ্রাণী, জীবগৎ নিয়ে বাংলা ভাষায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। পুরোটাই তো ভবিষ্যতের কথা ভেবে। আর ভবিষ্যৎ যাদের হাতে তাদের কথা মাথায় রেখেই এই সম্পূর্ণ পথ চলা। তাই ৫ বছর পূর্তি কিভাবে করব ভাবতে গিয়ে মাথায় এল ছোটদের কথাই প্রথমে।

  এই উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে নিউ টাউনের শিশুদের জন্য নির্মিত Kids Orthopedic Hospital এগিয়ে এসেছে বলে। যেহেতু বনেপাহাড়ে একটি অবাণিজ্যিক, কোন অর্থের বিনিময় ছাড়াই প্রকাশিত একটি পত্রিকা- তাই পূর্ব ভারতে ছোটদের জন্য নির্মিত প্রথম এই অর্থোপেডিক হসপিটাল যদি ছোটদের কথা ভেবে এগিয়ে না আসত এই উদ্যোগে তবে হয়ত এগানো সম্ভব ছিল না বনেপাহাড়ের পক্ষে।

 


এর সাথে যুক্ত হয়েছেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা প্রস্তাব পেয়ে শিশু-কিশোরদের মধ্যে এই নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে থাকতে এক কথায় রাজি হয়ে গেছেন। একজন পশ্চিমবঙ্গ বনবিভাগের মুখ্য বনপাল (Chief Conservator of Forest) শ্রীমতি লিপিকা রায়, আর একজন কলকাতা তথা দেশের বন্যপ্রাণী চিত্রগ্রাহকদের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট Wildlife Photographer শ্রী রাজর্ষি ব্যানার্জী। তাঁরা ছোটদের ছবিগুলি বিচার করার দায়িত্বে থাকছেন এই প্রতিযোগিতায়।





কোন ইঁদুর দৌড় নয়, খোলা মনে রং, কাগজে ছোটরা তাদের প্রকৃতি ভাবনা তুলে ধরুক। এটাই আমাদের সবার উদ্দেশ্য। অভিভাবকরা এগিয়ে আসুন, শিক্ষকরা এগিয়ে আসুন, প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমী সব মানুষজন এগিয়ে আসুন। ছোটদের উৎসাহিত করুন অংশগ্রহণে।

প্রতিযোগিতার দু'টি ভাগ থাকছে:

১) ৭-১১ বছর বয়সীদের জন্য।

২) ১২-১৬ বছর বয়সীদের জন্য।

বিষয়: অরণ্যই আমাদের ভবিষ্যৎ

প্রতিটি বিভাগে প্রথম তিনজন প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও ডিজিটাল সার্টিফিকেট। এছাড়াও প্রথম ১৫ জনের বাকিদের জন্যও থাকবে ডিজিটাল সার্টিফিকেট ও প্রীতি উপহার।

প্রতিযোগিতার জন্য হাতে আঁকা ছবি ই-মেলের মাধ্যমে পাঠাবার শেষ তারিখ: ১০ই এপ্রিল, ২০২৬।

এই প্রতিযোগিতা একটি ডিজিটাল মাধ্যম ভিত্তিক কার্য্যক্রম।

প্রতিযোগীদের হাতে আঁকা ছবি স্ক্যান করে PDF File আকারে পাঠাতে হবে এই ই-মেল আই ডি তে: boneypahare.yt@gmail.com

ছবির সাথে প্রতিযোগীর নাম, বয়স, সংক্ষিপ্ত ঠিকানা, বিদ্যালয়ের নাম, ক্লাস বা শ্রেণী ও যোগাযোগের ফোন নাম্বার উল্লেখ করতে হবে।

বিশদ কোন কিছু জানতে হলে যোগাযোগ/ Whats ap করতে পারেন এই ফোন নং এ: 9432325089

 আসুন সবাই মিলে শিশু-কিশোরদের চোখে বুনে দিই সবুজ এক পৃথিবীর স্বপ্ন।

Comments


Royal_Bengal_Tiger_Kanha.JPG

Editor: Dr. Sumanta Bhattacharya
 

  • Facebook

follow our facebook page to stay updated

© 2021 by Boney Pahare. All rights reserved.

bottom of page