top of page

Search


আমরা যখন ঘুমিয়ে, কাণ্ড চলছে জমিয়ে
প্রতি বছর উত্তরবঙ্গের হিমালয়ের অরণ্যে আয়োজন হয় মথ দেখার উৎসবের। উদ্যোগে শিলিগুড়ির হিমালয়ান নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন বা ন্যাফ। সেই শিবিরের একজন উৎসাহী পর্যবেক্ষকের কলমে উঠে এলো মথেদের আশ্চর্য দুনিয়ার খোঁজখবর। বনেপাহাড়ের পাঠকদের জন্য লিখছেন মহুয়া সিংহ। তোমারা যখন মগ্ন ছিলে মথ দেখার ছলে/ সেই সুযোগেই যন্ত্রে পুরে নিলাম, না বলে কয়ে। সিভখোলা ক্যাম্পে এই বছরের জুলাইতে মথ শিবির। ছবি: লেখক। সে এক অমোঘ টান।ছোটবেলায় ভর সন্ধ্যে বেলায় পড়া ফাঁকি দেবার আর যখন কোনও যুৎসই উপায়ই নে


বাঘবনের অন্তরমহল: পর্ব ১
শুরু হল বনেপাহাড়ের পাতায় নতুন ধারাবাহিক আখ্যান। কেন্দ্রবিন্দুতে বাঘ। ভারতের জাতীয় পশু। ভারতের অরণ্যের রাজা। পৃথিবীতে অল্পই বাঘ রয়েছে বন্য পরিবেশে। আর তার ৭০% রয়েছে ভারতে। বাঘ আছে মানে সেই অরণ্য সুরক্ষিত, তার বাস্তুতন্ত্র সজীব। অথচ তাকে বাঁচাতে যে লড়াই তার কথা ক'জন জানি! বনের অন্তরমহলে তাকে ঘিরে গড়ে ওঠে যে পৃথিবী তার কত না-জানা রহস্য। সেইসব কথা উঠে আসবে সায়ন্তন ঠাকুরের লেখা এই আখ্যানে। আজ প্রথম পর্ব। চরণচিহ্ন দিয়ে যাও চরণচিহ্ন অর্থাৎ পায়ের ছাপ, অরণ্যে যে কোনও ধরণের প্রাণীর উপস


বিদায় ডিজে, বিদায় কানহা বনের রাণী
সম্প্রতি মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল সেখানকার বিখ্যাত বাঘিনী ধাওয়াঝান্ডি কে, যে বিগত কয়েক বছর ধরে পর্যটকদের মধ্যে জনপ্রিয় ছিল ডিজে নামে। শুধু তাকে সপরিবারে দেখার জন্যই নিমেষে উধাও হয়ে গেছে কানহার মুক্কি জোনের সাফারি পারমিট বছরের পর বছর। এখন ভূপালের বন বিহার চিড়িয়াখানায় দিন কাটবে তার। কিন্তু তার স্মৃতি অমলিন থেকে যাবে অরণ্যপ্রেমী মানুষের মধ্যে, কানহাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে। কানহা থেকে লিখলেন মৃত্যুঞ্জয় কানোয়ার। প্রথমবার তাকে আমি দেখেছিলা


ওয়াইল্ডলাইফ বোর্ডের কাজ কি শুধু অরণ্য নিধনে সম্মতি দেওয়া? আদালতে বিশেষজ্ঞরা।
বিগত বছরগুলোয় জাতীয় বন্যপ্রানী বোর্ডের যে স্থায়ী কমিটি বিভিন্ন প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র দেয় তাদের কাজকর্ম নিয়ে অনেক অভিযোগ তুলেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এবার স্বয়ং এম কে রঞ্জিতসিংহের মত প্রবীণ বন্যপ্রাণী গবেষক সহ একদল পরিবেশ বিশেষজ্ঞরা আদালতের দ্বারস্থ হলেন এই বোর্ডের কাজকর্মের সঠিক মূল্যায়নের দাবিতে। লিখছেন সিমরন সিরুর। প্রশ্ন উঠছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংরক্ষিত অরণ্যের মধ্যে দিয়ে রাস্তা, রেল লাইন, সেচখাল সহ নানারকম রৈখিক পরিকাঠামো নির্মানের সহজ অনুমতি মিলে যাওয়ায় প্রাক্তন


পরিবর্তিত কলকাতা, বিপন্ন প্রবীণ স্বাস্থ্য
AQI সূচক। বাতাসে দূষণের পরিমাপ বুঝতে ব্যবহৃত এই কথাটি এখন বহুল প্রচলিত। কারণ কলকাতা সহ ভারতের বহু শহরের দূষণের অবস্থা সারা পৃথিবীতে সব থেকে খারাপের দিকে। এর প্রভাব কেমন পড়তে পারে বয়স্ক, প্রবীণ মানুষদের স্বাস্থ্যের উপর? কেমনই বা প্রভাব বর্দ্ধিত নগরায়নের তাদের জীবনযাত্রার উপরে? প্রবীণদের চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে লিখছেন ডা: ধীরেশ চৌধুরী। সকালের আলো সদ্য ফুটেছে অথবা বিকেলে সূর্যাস্তের আগে মৃদু রোদের ছটা - একসময় এই সময় গুলোতে আমাদের কলকাতা শহরের অলিগলি, পার্ক, লেকের ধা


কাজিরাঙ্গায় সাফারি হাতির হঠাৎ মৃত্যু প্রশ্ন তুলে দিচ্ছে এই ধরনের পর্যটন নিয়ে
স্বর্ণময়ী। কাজিরাঙ্গায় মানুষ পিঠে নিয়ে সাফারি করাতে নিয়ে যাওয়া এক বয়স্কা হাতি। ছিল। আর নেই। গত ডিসেম্বারে এক সকালে পর্যটকদের পিঠে নিয়ে ঘুরিয়ে এনে শ্বাসের সমস্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। উঠে এল বিনোদনের জন্য হাতিদের কেমন দুর্দশায় পড়তে হয় তার প্রসঙ্গ । লিখছেন নবারুণ গুহ । ছবি: Debiprasad via Wikimedia Commons ( CC BY-SA 4.0 ). ২০২৫ সালের ১১ ডিসেম্বর সকালে, স্বর্ণময়ী নামে ৫০ বছর বয়সী একটি সাফারি হাতি আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কে (KNP) পর্যটকদের নিয়ে দুই দফা ভ্রমণ সম্পন্ন কর


সবুজ অরণ্যে হাত-পা মেলে দাঁড়িয়ে আছে ওই ভূত-গাছ
মধ্য ভারতের লাল মাটির অরণ্যে শাল, সেগুন বা নানা ধরনের হরজাই বৃক্ষের মধ্যেও আলাদা করে নজর টানে অদ্ভুত দর্শন ভূত-গাছ। তাদের ভূত-ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সুমন্ত ভট্টাচার্য্য । গ্রীষ্মের দিন শেষে মধ্য ভারতের অরণ্যে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। দিনের বেলা সূর্য যেন পাহাড়ি জঙ্গলের উপর তামাটে আগুন ঢেলে দেয়, কিন্তু সন্ধ্যা নামলেই বনভূমির স্বভাব পাল্টে যায়। বাতাসে শুকনো পাতার গন্ধ ভেসে আসে, কোথাও দূরে বাঁশঝাড়ের ভেতর দিয়ে হালকা হাওয়া বয়ে যায়—আর সেই শব্দ যেন অরণ্যের নিঃশ্বাসের মতো শোনায়। আমি


বেঁচেছিলাম রাজার মতো
অরুণাচল প্রদেশে কিছুদিন আগে মায়োদিয়া পাসের কাছে একটি রয়েল বেঙ্গল টাইগারের আবিভার্ব ঘটে। অনেকের ভিডিওতে ধরে পড়ে সে। হঠাৎ শোনা যায় বাঘটি নাকি একজন বাইক আরোহী পুলিশ কর্মীকে আক্রমণ করে মেরে ফেলে। স্থানীয় মানুষজনের মধ্যে বাঘটিকে নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এবং দুইদিন আগে বাঘটির মৃতদেহ পাওয়া যায়। শরীরে একটি গুলির চিহ্ন। কে মারল তা এখনও অজানা! কিন্তু চেষ্টা থাকলে বাঘটিকে হয়ত বাঁচানো যেত, ফিরিয়ে দেওয়া যেত কোন বনের গহীনে। বাঘটির এই জনরোষের ফলে হত্যা আমাদের মনে করিয়ে দেয় বেশ কিছু বছর


রবি ঠাকুরের শান্তিনিকেতন: প্রকৃতিই যেখানে আসল শিক্ষক
এই পৌষমাসে শান্তিনিকেতনে মেলার মাস। মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্মধর্মে দীক্ষা ও শান্তিনিকেতনে ব্রাহ্মমন্দির স্থাপন উপলক্ষে এই সময় শান্তিনিকেতন সাজে উৎসবের সাজে। যদিও সব ঋতুতেই শান্তিনিকেতনে প্রকৃতিকে কেন্দ্র করে উদযাপন লেগে থাকে। কারণ স্বয়ং রবীন্দ্রনাথ এই শিক্ষাপ্রতিষ্ঠানকে তৈরি করেছিলেন প্রকৃতির এক বৃহৎ পাঠশালা রূপে, যেমনটা ছিল প্রাচীন যুগে তপোবনে মুনিঋষিদের গুরুকুল। কেমনভাবে তাঁর চিন্তায় রূপ পেয়েছিল এই অদ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি তার আলোচনায় দীপ্তার্ক ঘোষ । ছাতিমতলা শব্দগত


আরাবল্লী: ইতিহাস, ভূগোল, সভ্যতা ও সংকট
হিমালয়ের থেকেও প্রাচীন পর্বতমালা আরাবল্লী। ভারতের উত্তর ও পশ্চিম অংশের ভূ-প্রকৃতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। থর মরুভূমি থেকে উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকাকে পৃথক করে রাখা আরাবল্লী ভারতের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ সাক্ষী। তেমনই জীববৈচিত্রের আধার। সম্প্রতি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সুপারিশে আরাবল্লীর সংজ্ঞা নির্ধারন করা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে পরিবেশবিদদের মধ্যে তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও। আরাবল্লী কেন গুরুত্বপূর্ণ?


প্রকৃতি ও উপাসনা: সর্পদেবী মনসা
ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতিতে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গকে মানুষ ভক্তিতে ও ভয়েও উপাসনা করে থাকে। এর মধ্যে সাপের উপাসনা গোটা ভারত জুড়েই বহুল প্রচলিত একদম প্রাচীন যুগ থেকেই। বাঙলায় ও ভারতের অনেক স্থানে দেবী মনসার পুজোর প্রচলন আজও প্রাচীন রীতি মেনে হয়ে আসছে। প্রকৃতিকে নিজেদের জীবনে স্থান দিয়ে ভারতীয় সংস্কৃতি একই সাথে প্রকৃতি ও মানুষের বাঁচার যে বার্তা দেয় মনসাদেবীর উপাসনা তারই প্রতীক। আলোচনায় সুমন্ত ভট্টাচার্য্য । ছবি: Wikimedia commons প্রকৃতির নানা অনুষঙ্গের উপাসনা ভারতীয়দ


গুজরাতের বনতারায় বিরল বন্যজীবের সংগ্রহ ঘিরে আন্তর্জাতিক মহলে উঠছে প্রশ্ন
গুজরাতের জামনগরে আম্বানি গোষ্ঠীর বানানো পশু উদ্ধার কেন্দ্র বনতারা ঘিরে অনেক প্রশ্ন। কিভাবে সেখানে দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রাণী আমদানি হচ্ছে তা নিয়ে রয়েছে বিতর্ক দেশে এবং বিদেশেও। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট বনতারাকে সব অভিযোগ থেকে মুক্তি দেয়। কিন্তু আন্তর্জাতিক সংস্থা CITES যারা বিভিন্ন দেশের মধ্যে বন্যপ্রাণী লেনদেন নিয়ন্ত্রণ করে ও চোরাচালান রোধে নজরদারি চালায় তারা বনতারায় বিভিন্ন বিপন্ন প্রজাতির পশু আমদানি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। লিখছেন সিমরন সিরুর । বনতারায় কর্ণধার অনন্


Unregulated Wildlife Tourism: Myth or reality?
There are 58 tiger reserves in India, along with numerous other protected forests, national parks, and wildlife sanctuaries. Many of these forests are regularly visited by tourists who come to observe wildlife and enjoy the beauty of nature. However, a section of people — including some authorities — believe that such tourism disrupts wildlife conservation and harms forest ecosystems. This has led to debates across various platforms. But what do the actual facts and ground re


জলবায়ু পরিবর্তন: চিরকালের অনাবৃষ্টির এলাকাতেও অতিবৃষ্টির বিপদে কৃষিকাজ
জলবায়ু পরিবর্তনের ফলে সারা দেশ জুড়ে যে অতিবৃষ্টির সংকট দেখা দিয়েছে যার প্রভাবে হিমালয়ে ধ্বস থেকে ভয়াবহ বন্যা হচ্ছে - তার থেকে এমনকি...


টাইগার টাইগার....বার্ণিং ব্রাইট(?): পর্ব ২
২৯ শে জুলাই ছিল বিশ্ব ব্যাঘ্র দিবস। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত বিশ্ব বাঘ সম্মেলনে পৃথিবীর ১৩ টি বাঘের আবাসস্থল...


টাইগার টাইগার....বার্ণিং ব্রাইট(?)
আজ ২৯ শে জুলাই,বিশ্ব ব্যাঘ্র দিবস। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত বিশ্ব বাঘ সম্মেলনে পৃথিবীর ১৩ টি বাঘের আবাসস্থল...


পাঁচটি বাঘের সপরিবার মৃত্যু এবং....
সম্প্রতি কর্ণাটকের চামরাজনগর জেলায় মালাই মহাদেশ্বর অভয়ারণ্যে এক বাঘিনী ও তার চার শাবককে বিষ দিয়ে হত্যা করার নির্মম ঘটনায় শিউরে উঠেছিল...


সবুজ মুন্নারের উদ্ভিদজগৎ
পশ্চিমঘাট পর্বতমালার কোলে এক জনপ্রিয় শৈল শহর মুন্নার। কেরলের এই অংশে প্রাকৃতিক দৃশ্য যেমন মনোমুগ্ধকর, তেমনই মনযোগী ভ্রমণার্থীর চোখে ধরা...


বন-মহোৎসব: অরণ্য ও বন্যপ্রাণী নিয়ে সচেতনতা প্রচারে বনেপাহাড়ে
জুলাইয়ের প্রথম সপ্তাহটি বন-মহোৎসব। এই শুভ সময়ে অরণ্য ও বন্যপ্রানী সংরক্ষণ নিয়ে ছোট ছোট ছাত্রদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিল...


রাজধানী দিল্লির বন্যপ্রাণী: সেকাল ও একাল
সাম্প্রতিক সময়ে দিল্লিতে যমুনা নদীর ধারে প্রাত:ভ্রমণের সময়ে হেমন্ত গর্গ নামে এক ব্যক্তি একটি নেকড়ের মত প্রাণীকে ঘুরতে দেখেন। আশ্চর্য হয়ে...
bottom of page

