পতঙ্গের রঙীন পৃথিবী: ছবিতে মথ চেনা
বনেপাহাড়ের পাতায় উঠে এসেছিল উত্তরবঙ্গের মথ উৎসবের গল্পকথা। জেনে আশ্চর্য হতে হয় ভারতবর্ষে ১২ হাজারের উপর মথের প্রজাতি রয়েছে। তাদের কিছু কিছুকে জেনে নিলে কেমন হয়? ছবিতে লেখায় তা নিয়ে হাজির মহুয়া সিংহ।
চলতি বছরে প্রতিবারের মত জাতীয় মথ সপ্তাহ উৎযাপন করার উদ্দেশ্য নিয়ে ষষ্ঠ বার্ষিক মথ দেখার শিবির আয়োজন করেছিল শিলিগুড়ির হিমালয়ান নেচার এন্ড এডভেঞ্চার ফাউন্ডেশন ১৮-২১ জুলাই,২০২৬ ।এবছরে শিবির হয়েছিল দার্জিলিং জেলার লালেগুরাস রিভার সাইট ক্যাম্প, শিবখোলা ২। সেখানে রাত জেগে মথ দেখার উৎসবে সামিল হয়েছিলেন ৮ থেকে ৮০ বছর বয়সের অনুসন্ধিৎসুরা।ছিলেন মথ বিষয়ে বিশেষজ্ঞ রাও।
![1. White-edged Hunter Hawkmoth(Theretra lycetus) [Family Sphingidae] 2. Elibia dolichoides [Family Sphingidae] 3. Spotted Green Hawkmoth (Cechenena helops) 4.Common Hunter Hawkmoth (Theretra clotho) [Family Sphingidae] 5. Purple hawkmoth (Craspedortha porphyria) [Family Sphingidae] 6. Ambulyx sp. [Family Sphingidae]](https://static.wixstatic.com/media/e88b65_4e2af3e09d984551858338b11675e740~mv2.jpg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_4e2af3e09d984551858338b11675e740~mv2.jpg)
মথ দেখার পর্ব ২/৩ দিন হলেও,ফিরে এসে কাজ থাকে বিস্তর। বছরভর চলে সেই মথ গুলি শনাক্তকরণের কাজ। এ বিষয়ে প্রাপ্ত বই ,আনুষঙ্গিক প্রতিবেদন ইত্যাদির পাশাপাশি সাহায্য নেওয়া হয় বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শের। শুধু মাত্র ছবি দেখে নাম শনাক্তকরণ করাটা খুবই কঠিন।বিশেষজ্ঞরা সব সময় বলেন, নমুনা হাতে নিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা , দরকার হলে নমুনার ব্যবচ্ছেদ এবং সেখানেও ঘাটতি মনে হলে ডি এন এ স্টাডি,এই সব খুঁটিনাটি দেখে কারোর কারোর নাম বলা যায়। এইভাবেই আচমকা আবিষ্কার হয়ে যায় নতুন স্পিসিসেরও। এসব হামেশাই হচ্ছে। আবার এমনও হয়, হয়তো মালয়েশিয়ার কোনো অঞ্চল থেকে মথের ছবি তোলা হয়েছে, সেটার নতুন করে ছবি পাওয়া যায়,আমাদের শিবির থেকে।
![1. Orudiza protheclaria [Family Uraniidae] 2. Pingasa subviridis [Family Geometridae] 3. Phalera sp. [Family Notodontidae] 4. Handmaiden moth (Syntomoides imaon) [Family Arctiidae] 5.Herochroma sp. [Family Geometridae]](https://static.wixstatic.com/media/e88b65_5963d8ddea264c64b3edc09c08b01e52~mv2.jpeg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_5963d8ddea264c64b3edc09c08b01e52~mv2.jpeg)
তারপর প্রতিবেদন ঘাঁটতে গিয়ে দেখা যায়,এই রেকর্ডটি একটি চমকে যাবার মত ঘটনা।কারণ বিজ্ঞানের তথ্য ভান্ডারে নতুন সংযোজনের সম্ভাবনা।আবার দেখতে একই রকম লাগলেও, ভুল হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। কিছু দিন পর ওটাকে নিয়ে আরেকটু পড়াশোনা করলে নিজেদের ভুল সংশোধন করে নিয়ে সিদ্ধান্তে আসা এটাও একটা শেখারই অঙ্গ। কাজেই একটি মথ শনাক্তকরণ করতে বসে পাশাপাশি অনেকগুলো মথ, তাদের ডানার ছাপ দেখতে হয় সব সময়ই। কাজেই শনাক্তকরণের বিষয়টি ভারী চমকপ্রদ। মজা হয় বেশি,যখন নিজেরা বেকুব হয়ে গিয়ে এক মথকে আরেক নামে ডেকে থাকি।আর সেটা যখন নিজেরাই পরে ধরতে পারি। মথেরা অবশ্য জানে না,তাদের এইসব কঠিন কঠিন নামও আছে।তারা পরস্পরকে চেনে ডানার সাজে অথবা কোনো গন্ধ বার্তা দিয়ে। এ এক আজব দুনিয়া। এ বছর এখনি আমরা প্রায় ৪০০ রকম মথের দেখা পেয়েছি।
![1.Pterotopteryx sp. [Family Alucitidae] 2. Shisham Leaf Moth (Hamodes propitia) [Family Erebidae] 3. Omiodes sp. [Family Crambidae] 4.Comibaena sp. [Family Geometridae] 5. Biston bengaliaria [Family Geometridae] 6. Synegiodes diffusifascia [Family Geometridae]](https://static.wixstatic.com/media/e88b65_49d837d4e7614ceb9ea6a33f59fb67b6~mv2.jpeg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_49d837d4e7614ceb9ea6a33f59fb67b6~mv2.jpeg)
ছবি ঝাড়াই বাছাইয়ের কাজ এখনও চলছে।সংখ্যাটা আরও কিছুটা বাড়বে বলেই আশা রাখি। যাই হোক,কিছু ছবি বেছে নিয়ে কোলাজ করে দিলাম। যদিও এটা একদমই প্রাথমিক স্তরের কাজ। শিবিরে মোট প্রাপ্ত মথের তালিকা প্রকাশ করতে সময় লাগবে। শনাক্তকরণের কাজ সম্পূর্ণ হলে আয়োজক দলের উদ্যোগে এই সব মথের তালিকা তুলে দেওয়া হবে বন দপ্তরের হাতে। প্রকাশ করা হবে প্রতিবেদন হিসেবে নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে। এই সব তথ্য মজুত করাও বিজ্ঞানের প্রয়োজনে। পাশাপাশি একটা জায়গা কতটা সমৃদ্ধ সেটাও আভাস পাওয়া যায়।যা ভবিষ্যতে সংরক্ষণের বিষয়ে কাজে আসতে পারে।
![1.Chalcidoptera appensalis [Family Crambidae] 2.Poor Tiger Moth (Asota egens) [Family Erebidae] 3. Maxates thetydaria [Family Geometridae] 4. Artona sp. [Family Zygaenidae] 5. Complex Palpita annulifer [Family Crambidae] 6. Yashmakia suffusa [Family Geometridae]](https://static.wixstatic.com/media/e88b65_c331b0ad491148fa8d0453912e0fad2c~mv2.jpeg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_c331b0ad491148fa8d0453912e0fad2c~mv2.jpeg)
![1.Asura-Miltochrista-group spp [Family Erebidae] 2. Cyana perornata [Family Erebidae] 3. Cyana sp [Family Erebidae] 4. Asura-Miltochrista-group spp [Family Erebidae] 5. Cyana arama [Family Erebidae] 6. Cyana sp [Family Erebidae]](https://static.wixstatic.com/media/e88b65_ab478de8851f47a687d9fc7b17ce7cd2~mv2.jpeg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_ab478de8851f47a687d9fc7b17ce7cd2~mv2.jpeg)
![1. Ischnurges gratiosalis [Family Crambidae] 2. Cirrhochrista brizoalis [Family Crambidae] 3. Fascellina plagiata [Family Geometridae] 4. Arna bipunctapex [Family Erebidae] 5. Hemonia sp. [ Family Erebidae] 6. Phocoderma velutina [ Family Limacodidae]](https://static.wixstatic.com/media/e88b65_bfc9da3a1789453aa71f30582f784bf6~mv2.jpeg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_bfc9da3a1789453aa71f30582f784bf6~mv2.jpeg)
![1. Parotis sp. [Family Crambidae] 2. Malaysian Moon Moth (Actias maenas) [Family Saturniidae] 3. Rhimphalea sp. [Family Crambidae] 4. Pida apicalis [Family Erebidae] 5. Dichocrocis zebralis [Family Crambidae]](https://static.wixstatic.com/media/e88b65_77013d5b5e5240499922f6d969e4949b~mv2.jpeg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/e88b65_77013d5b5e5240499922f6d969e4949b~mv2.jpeg)






